ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কখনও ভেবেছেন এই স্বপ্নগুলো কেন দেখেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 10:14 PM

কখনও ভেবেছেন এই স্বপ্নগুলো কেন দেখেন?

কখনও ভেবেছেন এই স্বপ্নগুলো কেন দেখেন?

ঘুমন্ত অবস্থায় অল্পবিস্তর স্বপ্ন আমরা সবাই দেখি। আর সেই সব স্বপ্ন মাঝে মধ্যেই মনে থেকে যায় নানা কারণে। কখনও তা এতটাই ভয়ানক হয়, যে ঘুম থেকে ওঠার পরও মনে থেকে যায়। আবার অনেক সময় স্বপ্ন এমনও হয় যা কোনও মাথামুণ্ডু খুঁজে পাওয়া দুষ্কর হয়। মনোবিদরা বলে থাকেন, সব স্বপ্নের মধ্যেই একটা অর্থ রয়েছে। এমনকী, প্রত্যেকটা স্বপ্নের সঙ্গে সংযোগ রয়েছে আমাদের অবচেতন মনের। জেনে নিন কোন স্বপ্নের কী মানে।

স্বপ্নে দেখলেন উঁচু থেকে পড়ে যাচ্ছেন। মনোবিদদের কথায়, কোনও কঠিন পরিস্থিতিতে আটকে রয়েছেন। হয়তো সমস্যার সমাধান পাচ্ছেন না। তার থেকেই এই ধরণের স্বপ্ন আসতে পারে। মূলত, অফিসে বা বাড়িতে কোনওরকম সমস্যার সম্মুখীন হলেই মানুষ এই ধরণের স্বপ্ন দেখে।

কোনও দুর্ঘটনার স্বপ্ন দেখার অর্থ হল, কোনও একটি বেশি বিষয় নিয়ে আপনি মনে মনেই বেশ ভিত এবং সেই বিষয় থেকেই মুক্তি পাওয়ার জন্য নানা সমাধান খুঁজছে ৷ এই কারণেই দুর্ঘটনার স্বপ্ন বেশি আসে।

স্বপ্নে প্রাকৃতিক দুর্যোগ দেখছেন? মনোবিদদের কথায়, এই ধরণের স্বপ্ন বেশিমাত্রায় আসে পড়ুয়াদের মধ্যে এবং পরীক্ষার সামনেই পড়ুয়ারা বেশি এই ধরণের স্বপ্ন দেখেন ৷ অর্থাৎ টেনশন হলে এই ধরণের স্বপ্ন বেশি দেখতে পারেন।

মৃত মানুষকে দেখেছেন স্বপ্নতে? মূলত বেশি আবেগপ্রবণ মানুষেরাই এই ধরণের স্বপ্ন দেখেন। আসলে তাঁদের প্রিয় মানুষেরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় সে দুঃখ বার বার মনে পড়ে। সেই জন্যই এই ধরণের স্বপ্ন তাঁরা বেশি দেখেন।

বন্ধ থাকার স্বপ্ন দেখছেন? মনোবিদদের কথায়, এই ধরণের স্বপ্ন আসে মূলত স্ট্রেশ থেকেই। কাজের ক্লান্তিতেই এই ধরণের স্বপ্ন আসে। আসলে মন চায় কোথায় চট করে ঘুরে আসুন, সব দায়িত্বভারকে পিছনে ফেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status