ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ঢাকাফেরত যুবকের মৃত্যু, কাছে গেল না কেউ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 8:29 PM

ঢাকাফেরত যুবকের মৃত্যু, কাছে গেল না কেউ

ঢাকাফেরত যুবকের মৃত্যু, কাছে গেল না কেউ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জ্বরে আক্রান্ত ঢাকাফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে ওই ব্যক্তির কাছে কেউ যায়নি।

বুধবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউপির পূর্ব-ধনিরাম কুঠিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি ফেরেন।

ইউপি চেয়ারম্যান খয়বর আলী বলেন, পাঁচ-ছয়দিন ধরে ওই যুবক জ্বরে ভুগছিলেন। তার লিভারের সমস্যাও ছিল। বুধবার বিকেলে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকার লোকদের ওই বাড়িতে না যাওয়ার পরার্শ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামসুন্নাহার বলেন, মৃত যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা দেখে রিপোর্ট করবেন স্বাস্থ্যকর্মীরা।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status