ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল লার্নিং সেন্টারসহ ৩০ ঘর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 7:54 PM

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল লার্নিং সেন্টারসহ ৩০ ঘর

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল লার্নিং সেন্টারসহ ৩০ ঘর

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে স্কুলসহ ৩০টি ঘর। এ ঘটনায় তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- মং চাথাই, মাছু ও লালা মং।

বুধবার দুপুর দুইটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরে এ আগুন লাগে।

স্থানীয় জনপ্রতিনিধি ও রোহিঙ্গারা জানায়, বুধবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং পুটিনবিনয়া রোহিঙ্গা শিবিরে পশ্চিম ব্লকে হঠাৎ করে একটি লার্নিং সেন্টার থেকে আগুন লাগে। এরপর রোহিঙ্গা শিবিরের একটি ব্লকে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় পল্লী চাকমাদের ঘর আগুনে পুড়ে যায়। ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তে সব ঘরে আগুন লেগে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়। এতে ৮টি লার্নিং স্কুল, রোহিঙ্গা শিবিরের ১৫টি ঘরসহ ৩০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে পাহাড়ে বসতি গড়েন রোহিঙ্গারা। সেখানে ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা রয়েছে।

হোয়াইক্যং রোহিঙ্গা শিবিরের নেতা মো. জাবের বলেন, হঠাৎ করে আগুন ধরে ক্যাম্পের স্কুলসহ ৩০টির মতো ঘরে পুড়ে গেছে। তার মধ্যে কয়েকটি স্থানীয়দের ঘরও রয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রোহিঙ্গাদের লার্নিং সেন্টারসহ বেশকিছু ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলো পুনরায় নির্মাণ করে দেওয়া হবে। রোহিঙ্গা শিবিরগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status