ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘরবন্দি মানুষ, ৭ লাখ কচ্ছপের দখলে সমুদ্রসৈকত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 5:13 PM

ঘরবন্দি মানুষ, ৭ লাখ কচ্ছপের দখলে সমুদ্রসৈকত

ঘরবন্দি মানুষ, ৭ লাখ কচ্ছপের দখলে সমুদ্রসৈকত

মহামারী করোনাভাইরাস ঠেকাতে দেশে দেশে লকডাউন চলছে। পৃথিবীর লোকজনের একটা বড় অংশ এখন কার্যত ঘরবন্দি হয়ে আছেন।

ভাইরাস আতঙ্কে নিস্তব্ধ পৃথিবী। ভ্রমণপিপাসু মানুষগুলোও চার দেয়াল বন্দি। সমুদ্রের তীরে বসে হাওয়া খাওয়া আর ঢেউয়ের আনন্দ উপভোগ করার সেই দিন আর নেই পর্যটকদের।

সেই সুযোগ কাজে লাগাচ্ছে কচ্ছপেরা। মানুষের বদলে ভারতের উড়িষ্যার রুশিকুল্যা সমুদ্রসৈকতে দখল করে নিয়েছে তারা। মূলত ডিম পেড়ে প্রজনন বাড়াতেই সৈকতে এসে উঠেছে ঝাঁকে ঝাঁকে কচ্ছপ।

ভারতের বন বিভাগের প্রতিবেদন বলছে, নিরালায় ডিম ছাড়তে ৭ লাখের বেশি অলিভ রিডলেস কচ্ছপ চলে গেছে সৈকতে।

সেখানে এখন মানুষের অবাঞ্ছিত ভিড় কিংবা উপদ্রব নেই। এমন ফুসরত আর কবে পাবে এই সরীসৃপেরা?

প্রতি বছর মার্চের দিকে গহিরমাথা ও রুশিকুল্যা সৈকতে আসে এই উভচর প্রাণী।

ভারতীয় বন বিভাগ জানায়, এ বছর ৬ কোটি ডিম পাড়বে তারা। আর মানুষ ঘরবন্দি থাকায় চলতি বছরে কচ্ছপের প্রজনন বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status