ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার প্রভাবে হাঁসের ডিম পানির দামে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 March, 2020, 4:43 PM

করোনার প্রভাবে হাঁসের ডিম পানির দামে

করোনার প্রভাবে হাঁসের ডিম পানির দামে

করোনাভাইরাস প্রতিরোধে নাটোরের সিংড়াসহ চলনবিল এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। আর গণপরিবহন চলাচল না করায় নিমিষেই ৪০ টাকা হালি হাঁসের ডিম কুড়ি টাকায় নেমে এসেছে। এতে চলনবিল এলাকার প্রায় শতাধিক হাঁসের খামার মালিকদের লোকসান গুনতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিংড়ার চলনবিল গেট এলাকায় ডিমের আড়ত ঘুরে দেখা যায় খামারিরা ডিম নিয়ে বসে রয়েছেন। কিন্তু সেখানে ক্রেতাশূন্য।

খামার মালিক মো. হযরত আলী বলেন, সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এই দুদিন এই এলাকার হাটবার। প্রতি হাটেই এই আড়তে ৪০ থেকে ৫০ টাকা হালি ডিম বিক্রয় হয়। কিন্তু লকডাউনের কারণে আড়তে ক্রেতাশূন্যতা দেখা দিয়েছে। ডিম বিক্রয় করতে পারছে না।

ডিম ক্রেতা মো. তাইফুর রহমান বলেন, পাইকার আসে নাই তাই বাড়ির জন্য অর্ধেক দামে ডিম কিনতে পেরে খুব ভালো লাগছে। তবে মনে করোনাভাইরাস আতঙ্কও বিরাজ করছে।

চলনবিল ডিমের আড়তের মালিক মো. আবদুল ওহাব বলেন, গণপরিবহন চলাচল না করায় পাইকাররা আসেনি। ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে খামার মালিকদের অর্ধেক দামে ডিম বিক্রয় করতে হচ্ছে। আর যারা ডিম কিনছে তারা তো সাধারণ জনগণ। এতো ডিম একসঙ্গে সাধারণ জনগণ কিনতে চায় না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status