ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বে ১৭ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 7:23 PM

বিশ্বে ১৭ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা

বিশ্বে ১৭ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা

চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার ছোবলে বিশ্বে ১৬ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই শহরের উহান শহরে এ ভাইরাসটি প্রথম দেখা দেয়। এ পর্যন্ত এটি বিশ্বের ১৯২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, চীন, স্পেন ও ইরান।

সোমবার পর্যন্ত ইতালিতে সরকারিভাবে ৬৩ হাজার রোগী শনাক্তের কথা বলা হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। বর্তমানে চীনের মূল ভূখণ্ডে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে চীনের চেয়ে দ্বিগুণ মানুষ মারা গেছেন ইতালিতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status