ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
সীমান্তে দায়িত্ব পালনের সময় চিকিৎসক অসুস্থ, করোনা সন্দেহে ঢাকায় প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 7:18 PM

সীমান্তে দায়িত্ব পালনের সময় চিকিৎসক অসুস্থ, করোনা সন্দেহে ঢাকায় প্রেরণ

সীমান্তে দায়িত্ব পালনের সময় চিকিৎসক অসুস্থ, করোনা সন্দেহে ঢাকায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত থাকা এক চিকিৎসককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে।

দুইদিন ধরে জ্বর-সর্দি ও গলা ব্যথায় ভোগার পর মঙ্গলবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।

জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি টিম কাজ করছে।

তবে নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ছাড়া কোনো পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিল না চিকিৎসকদের। ওই চিকিৎসক চেকপোস্টের মেডিকেল টিমে বেশ কয়েকদিন দায়িত্ব পালন করেন।

এই ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, ওই চিকিৎসক গত দুইদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status