ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
বাগমারার শুভডাঙ্গায় করোনা সচেতনতায় সাবান বিতরণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 7:30 PM

বাগমারার শুভডাঙ্গায় করোনা সচেতনতায় সাবান বিতরণ

বাগমারার শুভডাঙ্গায় করোনা সচেতনতায় সাবান বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন প্রামানিকের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস থেকে রক্ষায় হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে ইউনিয়নের মচমইল বাজারের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ভ্যান চালক, অটো চালাক, ট্রাক চালক, ট্রাক্টার চালাক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষায় সাবান বিতরণ করা হয়। শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন প্রামানিকের নেতৃত্বে শতাধিক চালকের মাঝে সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমার সজল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন, আমিনুল ইসলাম, মাইনুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, নুরুল ইসলাম, ইয়ামিন হোসেন, আরিফ হোসেন, নাজমুল ইসলাম, খাইরুল ইসলাম প্রমুখ।

সাবান বিতরণ শেষে আল-আমিন প্রামানিক বলেন, আমার সাধ্যমতো ব্যক্তিগত ভাবে অল্প পরিসরে হলেও জনসাধারণকে করোনা ভাইরাসের হাত থেকে সচেতন করতে সাবান বিতরণ করছি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ব্যক্তিদের কেউ এই করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসার অনুরোধ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status