ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
অপু বিশ্বাস আর বাপ্পি’র বিয়ে ঠেকাবে কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:47 PM

অপু বিশ্বাস আর বাপ্পি’র বিয়ে ঠেকাবে কে?

অপু বিশ্বাস আর বাপ্পি’র বিয়ে ঠেকাবে কে?

মুক্তি পেল ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ ছবির দ্বিতীয় গান। ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’ শিরোনামের গানটি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও লিজা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন ইমন সাহা।

এই গানে পারফর্ম করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা নায়ক বাপ্পী চৌধুরী এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বাপ্পী চৌধুরী এবং অপু বিশ্বাস ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রিতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। আসছে ২০ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর গাওয়া বলছে আকাশ মুখ লুকিয়ে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status