|
সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ২৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ২৫ সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন সোহানা আক্তার (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)। হতাহতরা সবাই কুমিল্লার বুড়িশ্চং উপজেলার বাকশিমুল সুন্নীয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য। নিহতদের মধ্যে সোহানা আক্তার মাদ্রাসার শিক্ষিকা ও ইসরাফিল অপর এক শিক্ষিকার স্বামী। হাইওয়ে পুলিশ দোহাজারি থানার ওসি নুরুল আবছার বলেন, কুমিল্লার বুড়িশ্চং উপজেলার বাকশিমুল সুন্নীয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মিলে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলেন। “ভোর সাড়ে ৪টার দিকে কেরানীহাটের চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন অতিক্রম করে বাসটি কয়েকশ গজ যাওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর এক জনের মৃত্যু হয়।” মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ জাবিল গণমাধ্যমকে বলেন, “রাতে দুইটি বাসে করে আমরা মাদ্রাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। একটি বাসে ছিলেন ছাত্রী, শিক্ষিকা ও শিক্ষকদের পরিবারের সদস্যরা। অন্য বাসটিতে ছিলাম আমরা। “আমাদের সামনে বাসটি ছিল। শুনেছি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার অন্য দিকে চলে যায়। গাছের সাথে ধাক্কা লাগে।” পুলিশ, স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে পাঠায় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলে, দুর্ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
