ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
করোনা আতঙ্ক: ভেস্তে গেলো রোদেলার হানিমুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:44 PM

করোনা আতঙ্ক: ভেস্তে গেলো রোদেলার হানিমুন

করোনা আতঙ্ক: ভেস্তে গেলো রোদেলার হানিমুন

করোনাভাইরাসে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬০০ জনে। এছাড়া এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ১৯৫ জন। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাস এরই মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও হানা দিয়েছে।

যার ফলে করোনা আতঙ্কে ইতোমধ্যে বাংলাদেশসহ সাতটা দেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে কুয়েত। এছাড়াও অনেক দেশেই এই ভাইরাস প্রতিহত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

তবে এবার করোনা আতঙ্কে সিদ্ধান্ত পাল্টালেন বড় পর্দার নবাগত নায়িকা রোদেলা জান্নাত। ইচ্ছে ছিল বিয়ের পরে হানিমুনে দুবাই ও মিসরে যাবেন তিনি। তবে করোনার ভয়ে এবার সেই হানিমুনের ইচ্ছে পূরণ হলো না তার।


এর আগে গেল ২০ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা রোদেলা। এরপর সিদ্ধান্ত নেন, বিয়ের পর হানিমুনে দেশের বাইরে যাবেন নবদম্পতি।

এদিকে শুক্রবার দেশের ৮১ হলে মুক্তি পেয়েছে রোদেলা অভিনীত শামীম আহমেদ পরিচালিত ‘শাহেনশাহ’। ছবিটি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। এতে রোদেলা ছাড়াও আছেন শীর্ষ নায়ক শাকিব খান ও নুসরাত ফারিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status