ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কড়া বার্তা জানালেন মাহমুদউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:50 PM

কড়া বার্তা জানালেন মাহমুদউল্লাহ

কড়া বার্তা জানালেন মাহমুদউল্লাহ

চলতি সিরিজে জিম্বাবুয়েকে পাড়ার দল বানিয়ে ফেলেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হারিয়েছে ইনিংস ব্যবধানে। তিন ওয়ানডের দুটিতে স্রেফ উড়িয়ে দিয়েছে অতিথিদের।যেটিতে জিম্বাবুয়ে লড়াই করেছিল সেটিতেও শেষ হাসি হেসেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতেও জিম্বাবুয়েকে হারিয়েছে ৪৮ রানে। সফরে দুই-একটি ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও দলগত কোনো অর্জন নেই।

আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে একের পর এক ম্যাচ হারিয়েছে বাংলাদেশ। শেষটাতেও একই পরিকল্পনা টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এমনটাই জানালেন দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান,‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে খুব ডোমিনেট করে জিতেছি। কোন পাত্তাই দেইনি। সেক্ষেত্রে ওভাবেই খেলবো শেষ ম্যাচ।’

অধিনায়ক মাহমুদউল্লাহও দিয়েছেন একই বার্তা। মেহেদী হাসান শোনালেন সে কথা, ‘এখন থেকে যে সিরিজগুলো হবে আমরা এভাবে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করবো, দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে সিনিয়রদের এমন আলোচনাই আমি শুনছি। রিয়াদ ভাই ইতিবাচক কথাবার্তাই বলছিল ড্রেসিং রুমে। সাহসী মানসিকতা, প্রাণবন্ত ক্রিকেট খেললে ইনশাআল্লাহ সামনের সিরিজ সবগুলো হয়তোবা ভালো হবে।’

চলতি সিরিজে নিচের সারির ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগই পাচ্ছেন না। সুযোগ পেলে উড়িয়ে দেওয়ার ভাবনা প্রত্যেকের। তবে উপরের সারির ব্যাটসম্যানরা রানে পাচ্ছে তাতে বেশ খুশি মেহেদী হাসানরা।

‘দলের জন্য ইতিবাচক দিক হলো, ব্যাটসম্যানরা যেই খেলছে রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছেনা। তারাও রান করার জন্য মুখিয়ে আছে।’

কথায় আছে ‘শেষ ভালো যার সব ভালো তার।’ জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচটি জিতে প্রাপ্তির খাতা খুলতে চাইবে নিশ্চয়ই। বাংলাদেশ চায় না জিম্বাবুয়েকে সুযোগটি দিতে।

‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। তাদেরকে ছোট করেও দেখছি না। জিম্বাবুয়ে হোক বা যে কেউই, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন সময় ছন্দ পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে শেষ ম্যাচে আমাদের আরও বেশি সতর্ক ও মনোযোগী হয়ে খেলা উচিত। আমরা সেটাই করবো।’- বলেন মেহেদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status