ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
করোনা সন্দেহে আখাউড়া স্থলবন্দর থেকে ভারতীয়কে ফেরত পাঠালো বাংলাদেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:11 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 March, 2020, 9:12 PM

করোনা সন্দেহে আখাউড়া স্থলবন্দর থেকে ভারতীয়কে ফেরত পাঠালো বাংলাদেশ

করোনা সন্দেহে আখাউড়া স্থলবন্দর থেকে ভারতীয়কে ফেরত পাঠালো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন হেলথ ডেস্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসে ওই ব্যক্তি।

এ সময় নো-ম্যানস ল্যান্ডে ওই ব্যক্তিকে পরীক্ষা করেন ইমিগ্রেশনের অস্থায়ী হেলথ ডেস্কের স্বাস্থ্য কর্মীরা। তার গায়ে বেশি তাপামাত্রা এবং শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে মাস্ক পড়িয়ে দেয়া হয়।

অসুস্থ সুভাষ সরকার (৩০) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্য ভুবন বন এলাকার বাসিন্দা শরৎ সরকারের ছেলে। সলেটের লাখাই উপজেলার রাধানগর গ্রামে ফুপুর বাড়িতে তার যাওয়ার কথা ছিলো বলে জানা গেছে।


আখাউড়া ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্কের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক সরকার জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করে তার গায়ে প্রায় ১শ’ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও শারীরিক ভাবে অসুস্থ থাকায় করোনাভাইরাসবাহী সন্দেহ করা হয়।

বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে জানানো হয়। তার নির্দেশে অসুস্থ সুভাষ সরকারকে দুপুর পৌনে ১২টার দিকে নো-ম্যান্স ল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status