ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো চাঁদপুরের ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভ
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Saturday, 7 November, 2026, 1:49 PM

আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো চাঁদপুরের ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভ

আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো চাঁদপুরের ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভ

আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো চাঁদপুরের ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শহীদ মিণার প্রাঙ্গণে নির্মিত ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি কে বা কারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যা চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনের পোড়া চিহ্ন দেখা গেছে। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত, কী কারণে এই অগ্নিসংযোগ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ মামুন জানান, টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয় ৩৬ জুলাই মঞ্চের স্মৃতি স্তম্ভটিতে। তবে আমাদের টিম ঘটনাস্থলে পৌছে ১৫/২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status