ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও মোঃ আলী সুজা
মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Saturday, 7 November, 2026, 1:40 PM

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও মোঃ আলী সুজা

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও মোঃ আলী সুজা

বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদ সংলগ্ন খালে নেমে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উজিরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা নিজেই খালে নেমে পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-সমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান, আখি ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও মোঃ আলী সুজা

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও মোঃ আলী সুজা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে দূষিত করা হয়েছে। এতে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছে, ফলে এ পথ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। যারা এ উদ্যোগে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখবেন এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হবেন। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে সবাই সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারব।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status