ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ভারতে করোনা মোকাবিলায় এইডসের ওষুধ প্রয়োগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:18 PM

ভারতে করোনা মোকাবিলায় এইডসের ওষুধ প্রয়োগ

ভারতে করোনা মোকাবিলায় এইডসের ওষুধ প্রয়োগ

করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই মারণ ভাইরাসের কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে ভারতে এই ভাইরাসের প্রতিষেধক হিসেবে আক্রান্তদের শরীরে এইডসের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। দেশটিতে করোনা আক্রান্ত দুই ইতালিয়র শরীরে এরই মধ্যে লোপিনাভির ও রিটোনাভির সংমিশ্রণ প্রয়োগ করা হয়। এই সংমিশ্রণ এইচআইভির দ্বিতীয় সারির ওষুধ বলে বিবেচিত। রোগীদের অনুমতি নিয়েই এই ওষুধ প্রয়োগ হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অনুমোদনের ভিত্তিতে করোনা আক্রান্তদের শরীরে লোপিনাভির ও রিটোনাভির সংমিশ্রণ প্রয়োগ হয়েছে। জরুরি ভিত্তিতেই এই সংমিশ্রণ প্রয়োগ করা হয়ে থাকে। নিয়ম অনুসারে রোগীদের অনুমতির ভিত্তিতে এই ওষুধ প্রয়োগ করা হয়। যা জয়পুর করোনা আক্রান্ত দুই ইতালিয়র শরীরে প্রয়োগ করা হয়েছে।

কেমন কাজ করছে এই ওষুধ? এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সবেমাত্র প্রয়োগ হয়েছে। তাই এখনই বলা সম্ভব নয়। চীনে এর আগে এই ওষুধের প্রয়োগ হয়েছে। তাই এটা নতুন কিছু নয়। তবে, এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। রোগীর সম্মতির ভিত্তিতেই লোপিনাভির ও রিটোনাভির সংমিশ্রণ প্রয়োগ করা হয়েছে।

চীনা স্বাস্থ্য কমিশন করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে এইডসের ওষুধ ব্যবহার করে পরীক্ষা চালাচ্ছে । গত ২৬ জানুয়ারি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাবভিআই এই তথ্য জানায়। এ বিষয়ে অ্যাবভিআই’র শিকাগোর মুখপাত্র অ্যাডেল ইনফ্যান্টে জানান, করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় চীনা স্বাস্থ্য কমিশন আলুভিয়া ওষুধটি তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status