ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
করোনার সঙ্গে কোরআন মিলিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেপ্তার বিজেপি নেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:19 PM

করোনার সঙ্গে কোরআন মিলিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেপ্তার বিজেপি নেতা

করোনার সঙ্গে কোরআন মিলিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেপ্তার বিজেপি নেতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা রতন তরফদার করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাপূর্ণ পোস্ট করেছিলেন। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা রতন তরফদার সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন। করোনাভাইরাস ও কোরআন এই দুই শব্দকে সম্পর্কিত করে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক বিতর্ক তৈরি করে। এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তৎপর হয় আলিপুরদুয়ার থানার পুলিশ। বাড়ি থেকে ওই নেতাকে তুলে নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারের পরেই সন্ধ্যায় ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি। তিনি বলেন, করোনা ও কোরআনকে সম্পর্ক করে একটি ভয়ঙ্কর পোস্ট করেন রতন তরফদার। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এইরকম একটি উত্তেজনাকর পোস্ট আলিপুরদুয়ারে আইন-শৃঙ্খলার অবনতি করতে পারত। নানান সমস্যা তৈরি করতে পারত। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রতন তরফদার আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা পুলিশের কাছে কোনো অভিযোগ জানালে সেই অভিযোগ পুলিশ পাত্তাই দেয় না। আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তৎপর হয়ে ওঠে। তবে রতন সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করেছেন তা তিনি দেখেননি বলেও জানান এই বিজেপি নেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status