ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রবাসী স্বামী টাকার হিসাব চাওয়ায় আগুনে পুড়ে স্ত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:17 PM

প্রবাসী স্বামী টাকার হিসাব চাওয়ায় আগুনে পুড়ে স্ত্রীর আত্মহত্যা

প্রবাসী স্বামী টাকার হিসাব চাওয়ায় আগুনে পুড়ে স্ত্রীর আত্মহত্যা

ফেনীর দাগনভূঞায় প্রবাসী স্বামী টাকার হিসাব চাওয়ায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন শারমীন আক্তার (৩২) নামে এক গৃহবধূ।

সোমবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত শারমীন আক্তার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের মুজা মিয়া বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন রতনের স্ত্রী।

নিহতের শ্বশুরবাড়ির লোকজনের বরাতে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, বৃহস্পতিবার রাতে প্রবাস ফেরত স্বামী ইসমাইল হোসেন রতন তার স্ত্রী শারমীনের কাছে প্রবাসে থাকা অবস্থায় পাঠানো টাকার হিসাব চান।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বামীর সঙ্গে অভিমান করে শারমীন শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে চিকিৎসাধীন সোমবার রাতে তার মৃত্যু হয়। শারমীনের দশ বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম শিকদার জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status