ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পুলিশের হঠাৎ সিগন্যালে রাজশাহীতে দুমড়ে-মুচড়ে গেল চার যানবাহন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:23 PM

পুলিশের হঠাৎ সিগন্যালে রাজশাহীতে দুমড়ে-মুচড়ে গেল চার যানবাহন

পুলিশের হঠাৎ সিগন্যালে রাজশাহীতে দুমড়ে-মুচড়ে গেল চার যানবাহন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কে পুলিশের হঠাৎ সিগন্যালে থামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে চারটি যানবাহন।

রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার চাপাল এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় প্রাণহানি না হলেও কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- উপজেলার খারিজাগাতি গ্রামের ট্রলিচালক কোরবান আলী (৩০) এবং পাকড়ি এলাকার মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামকুড়া থানার এসআই আবদুল আজিজের নেতৃত্বে চাপাল পুলিশের একটি দল মহাসড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র দেখার নামে টাকা আদায় করেন। সকালে রাজশাহীগামী ইটবোবোঝাই একটি ট্রলি চালককে থামতে সিগন্যাল দেয় পুলিশ।

এ সময় হঠাৎ থামাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী বাসের সঙ্গে ট্রলি ধাক্কা খায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে গাছে মেরে দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেল রাস্তার ওপর ছিটকে পড়ে। আর একটি প্রাইভেটকার এসে ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।

জানতে চাইলে দামকুড়া থানার এসআই আবদুল আজিজ অর্থ আদায়ের কথা অস্বীকার করে বলেন, যা শুনেছেন তা সঠিক না। আমি দামকুড়া থানার অধীনে চেকপোস্ট বসাই। সড়ক দুর্ঘটনাটিও হয়েছে দামকুড়া থানা এলাকায়। মহাসড়কে অবৈধ যানবাহন রোধ করতে এই চেকপোস্ট বসানো হয়ে থাকে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status