ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিন্নরুপে নারী দিবস উদযাপন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 4:35 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 March, 2020, 4:37 PM

ভিন্নরুপে নারী দিবস উদযাপন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের

ভিন্নরুপে নারী দিবস উদযাপন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের

মহাখালীর প্রধান কার্যালয়ে ভিন্নরুপে এই বছর নারী দিবস পালন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি (জিডিআইসি)। এই বছরের নারী দিবসের থিম ছিল #EachforEqual, যেখানে মহিলা কর্মীদের জন্য দিনব্যাপী বিভিন্ন ধরণের কার্যক্রমের ব্যবস্থা করা হয়।


বিনা খরচে গাইনকোলজিস্টের পরামর্শ, ফ্রী হাড়, চুল, ত্বক ও ডেন্টাল চেক-আপ, ইয়োগা সেশন সহ ‘আমাদের কথা বলি’ এর মতো বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছিল এ দিনটিতে। উল্লেখ্য ‘আমাদের কথা বলি’ গ্রীন ডেল্টা মহিলা ফোরামের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা প্রতি বছর নারী দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সর্বদা নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার জন্য এক সক্রিয় পৃষ্ঠপোষক সংগঠন, যা মহিলা কর্মীদের প্রশংসা ও অনুপ্রাণিত করতে কখনই ব্যর্থ হয় না। বিভিন্ন স্তরের জীবন থেকে অনুপ্রেরণামূলক এবং সফল মহিলাদের তাদের গল্প ভাগাভাগির জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ‘আমাদের কথা বলি’ নামক এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে।

ভিন্নরুপে নারী দিবস উদযাপন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের

ভিন্নরুপে নারী দিবস উদযাপন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের


“এই জাতীয় অনুপ্রেরণামূলক মহিলাদের সাথে প্রথম সাক্ষাৎকার এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই জিডিআইসি-তে মহিলাদের উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবে,” বলেন ফারজানা চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

এই বছর গল্পগুলি ভাগ করে নেওয়ার জন্য বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হওয়া অনুপ্রেরণামূলক মহিলারা ছিলেন উইং কমান্ডার নাসরিন সুলতানা সিদ্দিকা, পিএসসি এবং বাংলাদেশের একমাত্র মহিলা ট্রেন চালক মিসেস সালমা খাতুন, বাংলাদেশ রেলওয়ে।

উক্ত অনুষ্ঠানে জিডিআইসির মহিলা কর্মচারীরা ছাড়াও ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা এমডি, জনাব নাসির এ চৌধুরী, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মিসেস খুরশিদা চৌধুরী, পরিচালক শামসুন নাহার বেগম চৌধুরী এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status