ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বালিশে শিশু-হাঁসের ঘুম, বিরল দৃশ্য দেখল বিশ্ব ভিডিও দেখুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:45 PM

বালিশে শিশু-হাঁসের ঘুম, বিরল দৃশ্য দেখল বিশ্ব ভিডিও দেখুন

বালিশে শিশু-হাঁসের ঘুম, বিরল দৃশ্য দেখল বিশ্ব ভিডিও দেখুন

ভয় বা আতঙ্ক জয় করার সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা। ভালোবাসা পেলে জঙ্গলের প্রাণীও পোষ মানতে বাধ্য হয়। পোষ মানার সীমানা অনেক সময় অতিক্রম করে বিশ্বস্ততার কাতারে চলে আসে। তার উৎকৃষ্ট উদাহারণ কুকুর ও নানা জাতের পাখি। মানুষ-পাখির ভালোবাস অনেক দেখা গেছে। তবে সম্প্রতি বিছানায় এক বালিশে মানব শিশু ও হাঁস ঘুমানোর বিরল দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে মুগ্ধ বিশ্ব।

মানব শিশু-হাঁসের ঘুমানোর ভিডিওটি সোনিয়া গেকসন নামের এক ব্যক্তি ইউটিউবে আপলোড করেছেন। এরইমধ্যে এক কোটি সাত লাখ ৮২২ জন অনলাইলন ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। এতে এক লাখ ২১ হাজার লাইক ও চার হাজার ৪০০ আনলাইক পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ঘি রঙের বিছানায় একটি বালিশে এক শিশুকে ঘুমাতে দেখা যায়। তার পাশে একই বালিশে ঘুমিয়ে রয়েছে একটি হাঁস। এক মিনিটি পাঁচ সেকেন্ডের ভিডিওর প্রথমে শিশু ও হাঁস সামান্য দূরত্ব নিয়ে ঘুমায়। ভিডিওর অপর অংশে অন্তরঙ্গভাবে শিশু ও হাঁসকে ঘুমাতে দেখা যায়। এক পর্যায়ে তাদের উভয়ের ঘুম ভাঙে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status