ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মনোযোগ বাড়াতে কি করবেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 2:53 PM

মনোযোগ বাড়াতে কি করবেন

মনোযোগ বাড়াতে কি করবেন

কাজ করতে করতে হঠাৎ হারিয়ে ফেলছেন মনোযোগ? অথবা কোনও কাজেই মনোযোগ দিতে পারছেন না ঠিকমতো? অতিরিক্ত কাজের চাপ, স্ট্রেস ইত্যাদি বিভিন্ন কারণে এমনটা হতে পারে। জেনে নিন মনোযোগ বাড়াতে কী করবেন।

মনোযোগ বাড়াতে সুডোকু বা ম্যাথ গেম খেলতে পারেন।  এগুলো আপনার মনোযোগ চর্চা ও ঝালিয়ে নেওয়ার অন্যতম সেরা উপায়।খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হতে হবে। সকালে ভারি খাবার দিয়ে নাস্তা করুন। অফিসের ডেস্কে পানির বোতল রাখবেন। এগুলো যেমন এনার্জি বাড়াবে, তেমনি দিনভর ফুরফুরে রাখবে আপনাকে।

একই কাজ সবসময় করতে থাকলে মনোযোগ কমে যেতে থাকে।  একঘেয়েমি কাটাতে তাই মাঝে মধ্যে বিরতি নিন। নিজের জন্য কিছু করুন অথবা বিশ্রাম নিন।  প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন।  কাজ শুরু করার আগে কখন কী করবেন সেটা গুছিয়ে লিখে নিন নোটবুকে।  এতে অনেকটাই চাপমুক্ত বোধ করবেন।

একসাথে অনেক কাজ করতে যাবেন না। একটি কাজ ঠিকমতো শেষ করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তবেই দ্বিতীয় কাজ শুরু করুন। কারণ মস্তিষ্ক একই সময়ে একাধিক বিষয়ে ব্যস্ত থাকতে পারে না।কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সম্ভব হলে মুঠোফোন সাইলেন্ট করে দিন। এতে মনোযোগের ব্যাঘাত ঘটবে না।

মনোযোগ বাড়াতে মেডিটেশনের বিকল্প নেই।  ইয়োগা, ডিপ ব্রেথ- এগুলো স্ট্রেস কমিয়ে দেবে।

নিয়মিত ঘুম ভীষণ জরুরি। এতে মস্তিষ্ক ঠিকঠাক সঙ্গ দেবে আপনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status