ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 2:20 PM

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মিন্টু উল্ল্যা (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮ বলিদাপাড়া এলাকার সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত মফিজ উল্ল্যার ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেলে কালীগঞ্জ শহর থেকে বাজার করে পুকুরিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন মিন্টু। পথিমধ্যে সুগার মিলের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর পৌঁছালে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status