ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
জামালপুরে গাঁজাসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 2:11 PM

জামালপুরে গাঁজাসহ আটক ২

জামালপুরে গাঁজাসহ আটক ২

জামালপুরের সরিষাবাড়ীতে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তারা হলেন- মো. চাঁন মিয়া, মো. হাফিজুর রহমান।

সোমবার রাতে ওই উপজেলার চর সাত্তারিয়া থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৪ এর জামালপুর সিপিসি’র কোম্পানি কমান্ডার এসপি মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে চর সাত্তারিয়ার আইবুল হক মাস্টারের বাড়ির পাশ থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় এক কেজি গাঁজা, দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

এসপি তোফায়েল আরো জানান, আটকদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status