ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীকে পিটিয়ে জেলে স্ত্রী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 1:49 PM

স্বামীকে পিটিয়ে জেলে স্ত্রী!

স্বামীকে পিটিয়ে জেলে স্ত্রী!

চাঁদপুরে স্বামীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করেন স্বামী খন্দকার মনির হোসেন। এ মামলায় স্ত্রী মিনোয়ারা বেগম (২৫) কারাগারে আছেন। মনির হোসেন শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে এবং স্ত্রী মিনোয়ারা বেগম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের ইমান হোসেনের মেয়ে।

মামলার অভিযোগে বলা হয়, যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি এবং বাড়ি করে দেয়ার জন্য মিনোয়ারা বেগম তার ওপর চাপ সৃষ্টি করেন। মামলায় সোমবার (৯ মার্চ) দুপুরে মিনোয়ারা বেগম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুরের শাহরাস্তি আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এই নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, মনির ও মিনোয়ারা বেগম ২০১৩ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে মিনোয়ারা স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এর মধ্যে ২০১৭ সালে মিনোয়ারা বাবার বাড়ি গিয়ে গোপনে অন্য ছেলেকে বিয়ে করেন। ওই বিয়ের কথা গোপন রেখে কিছুদিন পর আবারও মনিরের সংসারে আসেন এবং ১০ লাখ টাকা দাবি করেন।

এছাড়া বরুড়ায় একটি বাড়ি করার জন্যও তিনি চাপ প্রয়োগ করেন। এ নিয়ে ঝগড়া বিবাদ শুরু হলে স্বামীকে বেধড়ক পিটিয়ে আহত করেন মিনোয়ারা। এসব ঘটনায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মিনোয়ারার বিরুদ্ধে মামলা করেন স্বামী। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মহসীন মিয়া বলেন, মনির হোসেন তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করেছেন। এজাহারে আরও বিভিন্ন বিষয় উল্লেখ আছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য শাহরাস্তি থানাকে নির্দেশ দেন। এছাড়াও মিনোয়ারার পুনরায় বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবারও বিয়ে ইত্যাদি বিষয়ের কাগজপত্র পর্যালোচনা করেন। এসব পর্যালোচনা শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status