ঠাকুরগাঁও সদরে নাট্যাভিনেতা লিটু আনামের বাড়িতে সোমবার রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় সুস্থ আছেন লিটু আনাম ও তার স্ত্রী হৃদি হক।
ভুক্তভোগীরা জানান, লিটু আনাম ও হৃদি হক বাড়িতে ছিলেন না। তারা ঢাকায় আছেন। বাড়িতে লিটু আনামের মা সালেহা খাতুন ও ভাবি ছিলেন। তারা বিকেলের নাস্তার পর বিশ্রাম নিচ্ছিলেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ডাকাতরা বাড়িতে ঢুকে এক লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার এসআই আনিসুর রহমান জানান, পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।