ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় আক্রান্তের শেষ আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 1:32 PM

করোনায় আক্রান্তের শেষ আকুতি

করোনায় আক্রান্তের শেষ আকুতি

সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যান হাজারো মানুষ। শেষ বিকেলের অভাবনীয় দৃশ্য মন কাড়ে সবারই। যারা করোনায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন, তাদেরও তো ইচ্ছে হয় সূর্যের ডুব দেয়াটা একটিবার দেখার। তেমনি, করোনায় আক্রান্ত এক রোগীর আকুতি ছিল, ‘আরেকটিবার সূর্যাস্ত দেখার সুযোগ হবে কী?’

রোগীর এমন হাহাকারে কড়া নাড়ে ডাক্তারের মনও। হাসপাতালের বেডসহ উন্মুক্ত স্থানে সূর্যাস্ত দেখার একটি ছবি সামাজিক মাধ্যমে সম্প্রতি আলোড়ন তুলেছে। চায়না ডেইলি নামের একটি পত্রিকায় ছবিটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে।

ছবিতে দেখা গেছে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন। পরে জানা যায়, ছবিটি চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয়ের রেনমিন হাসপাতাল থেকে তোলা হয়েছে। একজন ৮৭ বছরের করোনা আক্রান্ত রোগীকে সূর্যাস্ত উপভোগ করাচ্ছেন তার চিকিৎসক লিউ কাই। রোগীকে সিটি স্ক্যান শেষে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে ফেরার পথে তিনি দেখেন সূর্য ডোবার সেই অপরূপ দৃশ্য। পরে তার রোগীকেও সেই দৃশ্য উপভোগের সুযোগ করে দেন লিউ।

লিউ জানান, ফেব্রুয়ারির ৯ তারিখে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাসের চিকিৎসায় তিনি এখন অনেকটাই সুস্থ। তবুও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

তিনি বলেন, এতোটা দীর্ঘ সময় ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকায় শারীরিকভাবে সুস্থ হলেও অনেকটাই মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তিনি।

নেটিজেনরা ছবিটিকে 'হাহাকারের মাঝে একটি স্বতঃস্ফূর্ত দৃশ্য' বলে আখ্যায়িত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status