ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যাত্রীর হাঁচিতে করোনার আতঙ্ক, উড়োজাহাজের জরুরি অবতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 1:31 PM

যাত্রীর হাঁচিতে করোনার আতঙ্ক, উড়োজাহাজের জরুরি অবতরণ

যাত্রীর হাঁচিতে করোনার আতঙ্ক, উড়োজাহাজের জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজে এক যাত্রীর হাঁচি ও কাশির কারণে অন্য যাত্রীদের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দিলে ফ্লাইটটি ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ইউনাইটেড এয়ারলাইনস এএফপিকে জানায়, উড়োজাহাজটি কলোরাডো অঙ্গরাজ্যের ঈগল শহর থেকে নিউজার্সির নিউইয়র্ক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরে সেটি রোববার বিকালে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, অসুস্থ যাত্রীর হাঁচি ও কাশির কারণে উড়োজাহাজের যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তবে এলার্জির কারণে অসুস্থ ওই যাত্রীকে নিয়েই উড়োজাহাজটি পুনরায় নিউজার্সির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

এয়ারলাইনসের কর্তৃপক্ষরা জানায়, অসুস্থ ওই ব্যক্তির চিকিৎসা দেয়ার মতো পরিস্থিতি ছিল না। তবে ওই ব্যক্তির এলার্জি ছিল বোঝা গেলে তাকে ফ্লাইটে নেয়া হয়।

এয়ারলাইনসের কর্তৃপক্ষরা আরো জানায়, নিরাপদে অবতরণের পর উড়োজাহাজটি আইন প্রয়োগকারী সংস্থার তদারকিতে নেয়া হয়।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status