ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:48 AM

করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাসে উত্তর কোরিয়ার প্রায় ১৮০ সেনার মৃত্যু হয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে নিজস্ব সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ডেইলি এনকে এ খবর প্রকাশ করেছে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যাওয়া সামরিক বাহিনীর বিভিন্ন শাখার এসব সেনার শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।
কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরও ৩ হাজার ৭০০ সেনাকে। সামরিক বাহিনীকে সেবা দেয় এমন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে  এ খবর প্রকাশ করা হয়েছে।
তবে উত্তর কোরিয়ার সরকারের দাবি, দেশটিতে এখনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status