ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদি আরবে করোনাভাইরাস ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:44 AM

সৌদি আরবে করোনাভাইরাস ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সৌদি আরবে করোনাভাইরাস ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

দেশটির তেলসমৃদ্ধ কাতিফপ্রদেশটি রোববার থেকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। কারণ দেশটিতে শনাক্ত হওয়া ১৫ জন করোনাভাইরাস আক্রান্তের বেশিরভাগই রয়েছেন এই প্রদেশে। খবর আলজাজিরা ও বিবিসির।

সৌদিতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন- যিনি ইতালি ও ফিলিপাইন ভ্রমণ করেছেন।

এ ছাড়া সোমবার ৯ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব, যার মধ্যে রয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও মিসর।

শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফপ্রদেশে চারজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কারণে সেখানে সব কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির দুটি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এতে তেল উৎপাদনের ওপর কোনো প্রভাব পড়বে না।

ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত কাতিফে এক ধরনের অসন্তোষ তৈরি করতে পারে। সুন্নিনিয়ন্ত্রিত সৌদি সরকারের সঙ্গে শিয়া সংখ্যালঘুদের বিবাদের অন্যতম অংশ কাতিফ, যেখানে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সরকার।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, কাতিফে চলাচল সীমিত করা হলেও বাসিন্দারা ঘরে ফেরার এবং বাণিজ্যিক সরবরাহ চালাতে পারবে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, কাতিফে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে এবং কর্মকাণ্ড স্থগিত ঘোষণার পর মুদি দোকানে ব্যাপকহারে কেনাকাটা করেছেন বাসিন্দারা।

সৌদি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে, আক্রান্তরা হয় ইরান কিংবা ইরাক ভ্রমণ করেছেন কিংবা যারা ওই দেশগুলো ভ্রমণের পর আক্রান্ত হয়েছেন, তাদের সংস্পর্শে এসেছে।

সোমবার আক্রান্তদের মধ্যে মার্কিন পর্যটককে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন এক সৌদি নাগরিক, যিনি কাতিফে অন্য এক ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন এবং বাহরাইনের দুই নারী যারা সম্প্রতি ইরাক থেকে ফিরেছেন।

এদিকে, ১৪ দেশের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

কুয়েতে রোববার আরও দুই ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে।

ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ১০ মিলিয়ন দিনার তহবিল ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status