ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীদের নিয়ে আজহারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:34 AM

প্রবাসীদের নিয়ে আজহারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

প্রবাসীদের নিয়ে আজহারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে গত রোববার এক তাফসির মাহফিলের আয়োজন করা হয়।

মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি আয়োজিত ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

মাহফিলের একদিন পর গতকাল সোমবার মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আজহারী।

নিজের ভেরিফায়েড পেজে দেয়া ওই স্ট্যাটাসটি এরই মধ্যে ভাইরাল।
প্রবাসীদের নিয়ে আজহারীর স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘আলহামদুলিল্লাহ

মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির আয়োজনে গতকাল (রোববার) কুয়ালালামপুরের উইসমা এমসিএ কনভেনশন হলে মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে আমরা কোরআনুল কারিম থেকে তাফসির শুনেছি। প্রবাসে শুদ্ধ জীবন গঠনের লক্ষ্যে তাফসিরুল কোরআন মাহফিলগুলো আল্লাহতায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত।

পরিবার-পরিজনহীন এ প্রবাস জীবনে কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই, নিত্যসঙ্গী করে কাছে রাখতে চাই, কোরআনের প্রকৃত শিক্ষাকে ধারণ করতে চাই এবং কোরআনময় করে রাখতে চাই আমাদের কমিউনিটির সকল তৎপরতা। ওয়া বিল্লাহিত্তাওফিক ওয়াল ইতমাম।

দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যারা এ প্রোগ্রামটি সার্থক করেছেন, তাদের আল্লাহতায়ালা কবুল করুন। ম্যানেজমেন্ট, সিকিউরিটি ও ডিসিপ্লিন টিমের সবার জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা।

হলরূমের ধারণক্ষমতার কয়েকগুণ বেশি শ্রোতা চলে আসায় সবাইকে একমোডেট করা সম্ভব হয়নি। ফলে অনেক ভাইকে ফিরে চলে যেতে হয়েছে। আল্লাহতায়ালা তাদেরও উত্তম বিনিময় দান করুক।

প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়ুক কোরআনের আলো। সুখী, সমৃদ্ধ ও আলোকিত জীবনের অধিকারী হোক আমাদের প্রতিটি রেমিট্যান্স ফাইটারের সংগ্রামী জীবন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status