ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরাকে আইএসবিরোধী অভিযানে গিয়ে ২ মার্কিন সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:31 AM

ইরাকে আইএসবিরোধী অভিযানে গিয়ে ২ মার্কিন সেনা নিহত

ইরাকে আইএসবিরোধী অভিযানে গিয়ে ২ মার্কিন সেনা নিহত

ইরাকে আইএসবিরোধী অভিযান চালাতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় রোববার ওই ঘটনা ঘটে।

সোমবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক অভিযান চালানোর সময়ে ওই দুই মার্কিন সেনা নিহত হন। খবর এবিসির।

সোমবার চালানো ওই অভিযানের নাম অপারেশন ইনহেরেন্ট রিজলভ বা ওআইআর হিসেবে উল্লেখ করা হলেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চলতি বছরে ইরাকে এটিই প্রথম কোনো মার্কিন সেনা নিহতের ঘটনা।

ডিসেম্বরে উত্তর ইরাকে একটি সামরিকঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হন। ইরান সমর্থিত বাহিনী কাতায়িব হিজবুল্লাহ এ হামলা চালায় বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status