ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বত্রই মাস্ক নিয়ে টানাটানি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:50 AM

সর্বত্রই মাস্ক নিয়ে টানাটানি!

সর্বত্রই মাস্ক নিয়ে টানাটানি!

করোনাভাইরাস আতঙ্কে মাস্কের চাহিদা বেড়েছে কয়েকগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা করছে বিশ্বজুড়ে শিগগিরই মাস্কের তীব্র সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে- মাস্ক নিয়ে টানাটানি করছে দুটি কুকুর ছানা।

ছবিটি কোন জায়গা থেকে তোলা সেটা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ফেসবুকে ছবিটি আপলোড করে একজন ক্যাপশনে লিখেছেন- ‘সর্বত্রই মাস্ক নিয়ে টানাটানি’। আরেকজন লিখেছেন, ‘সাবধানের মাইর নাই’।


চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ বায়ু দূষণের হাত থেকে বাঁচতে এবং বায়ুবাহিত ভাইরাস প্রতিরোধে পূর্বের তুলনায় বেশি মাস্ক ব্যবহার করছে। আর এতে গত দুই মাসে মাস্কের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশেও মাস্কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি এলাকার ফার্মেসি, মেগা শপে সরেজমিনে গিয়ে দেখা যায়- মাস্ক কিনতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরছেন।

মহাখালী, শাহীনবাগ ও আড়জতপাড়ার একাধিক ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখা গেছে বেশিরভাগ ফার্মেসিই মাস্ক শূণ্য। দোকানীরা জানিয়েছেন করোনাভাইরাসের আভির্ভাবের পর থেকেই মাস্কের চাহিদা বেড়ে গেছে। একই সঙ্গে সরবরাহও কমে গেছে। অর্ডার দিয়েও কোম্পানির কাছ থেকে মাস্ক পাওয়া যাচ্ছেনা।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status