ইরানে করোনাভাইরাস আতঙ্কে ৭০ হাজার কারাবন্দীর মুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:41 AM
ইরানে করোনাভাইরাস আতঙ্কে ৭০ হাজার কারাবন্দীর মুক্তি
ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই কারাগারে ভাইরাসটি ছড়িয়ে হতাহতের ঘটনা এড়াতে প্রায় ৭০ হাজার বন্দীকে সাময়িকভাবে মুক্তি দেয়া হয়েছে।
সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি জানান, যেসব বন্দিদের মুক্তি দিলে সমাজে অরাজকতা সৃষ্টির শঙ্কা থাকবে না, তাদের মুক্তি অব্যাহত থাকবে।
এর আগে ৫৪ হাজার কারাবন্দীকে সাময়িকভাবে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল ইরানের বিচার বিভাগ। ওই সময় বলা হয়েছিল, যাদের সাজা পাঁচ বছরের কম এবং রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে আছেন, তাদেরকে সাময়িকভাবে দ্রুত মুক্তি দেয়া হবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, নতুনভাবে ৫৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আরো ৪৩ জন মারা গেছেন। এতে মোট সাত হাজার একশ ৬১ জন আক্রান্ত এবং ২৩৭ জনের মৃত্যু হলো।