|
পাপিয়ার পাপ ফাঁস করলেন জয়নাল হাজারী (ভিডিও সহ)
নতুন সময় প্রতিবেদক
|
|
পাপিয়ার পাপ ফাঁস করলেন জয়নাল হাজারী (ভিডিও সহ) গেল ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে পালানোর সময় নরসিংদী জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার অন্য তিনজন হলেন পাপিয়ার স্বামী ও তার অবৈধ আয়ের হিসাবরক্ষক মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকার। জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার স্বামী মফিজুর রহমানেরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া মামলার অন্য দুই আসামি পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকেও রিমান্ডে নেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
