খুলনায় এক নেপালী নাগরিককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ মার্চ) সকালে, চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসক তার শারীরিক লক্ষণ দেখে করোনা আক্রান্ত সন্দেহ করেন। তাকে খুলনা মেডিকেল করোনা চিকিৎসার জন্য খোলা ইউনিটে রাখা হয়েছে। সে সঙ্গে পরীক্ষার জন্য ঢাকায় যোগাযোগ করা হচ্ছে। তিনি গতকাল খুলনায় আসেন। তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি করোনার উপসর্গ চিকিৎসক লক্ষ করায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষার মাধ্যমে নির্ধারণ হবে করোনা ভাইরাস নাকি অন্য সমস্যা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা লক্ষণ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা ও পরিচর্যার জন্য খুলনার দুটি হাসপাতালে পৃথক দুটি ইউনিট খোলা হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যা ও খুলনা জেনারেল হাসপাতালে ৫টি শয্যা নিয়ে এই ইউনিট খোলা হয়েছে।
এদিকে, সোমবার বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড মোহম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক। তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে করোনা প্রতিরোধে খুলনা বিভাগের প্রশাসনের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের কথা বলেন।