ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনকল্যাণের কথা ভেবেই প্রোগ্রাম শিথিল করেছি : প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2020, 8:41 PM

জনকল্যাণের কথা ভেবেই প্রোগ্রাম শিথিল করেছি : প্রধানমন্ত্রী

জনকল্যাণের কথা ভেবেই প্রোগ্রাম শিথিল করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী পাওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। তারপরেও আমাদের কাছে জনগণের কল্যাণ সবচেয়ে বড়। এটি তো বছরব্যাপী অনুষ্ঠান। গণজমায়েত হবে এমন অনুষ্ঠান আমরা স্থগিত করে দিয়েছি।

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্য তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই গতকাল মিটিং করেছি। যেখানে লোক সমাগম হবে সেখানে প্রোগ্রাম শিথিল করা হয়েছে। আমাদের কাছে জনগণের কল্যাণ বড়। যেহেতু ব্যাপক জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। তাই জনসমাগম আপাতত বন্ধ রেখেছি।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের হাসপাতাল প্রস্তুত রয়েছে। আমরা টেলিভিশনে সবসময় সচেতনার বিষয় প্রচার করাচ্ছি। করোনা প্রতিরোধে সারা দেশ প্রস্তুত বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status