করোনা আতঙ্ক : উত্তর কোরিয়ায় ১০ হাজার লোক কোয়ারেন্টাইনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 12:04 PM
করোনা আতঙ্ক : উত্তর কোরিয়ায় ১০ হাজার লোক কোয়ারেন্টাইনে
করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এই আতঙ্কে গ্রাস করেছে চীনের প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকেও। দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে ১০০০০ লোককে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) রাখা হয়েছে বলে জানা গেছে। তবে দেশটিতে এখনও ভাইরাস সংক্রমণের কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে কোরিয়া হেরাল্ড জানিয়েছে, ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না দেখা যাওয়ায় কোয়ারেন্টাইনে থাকা প্রায় ৪০ শতাংশকে লোককে ছেড়ে দেওয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হার্মিট রাজ্যে কোয়ারেন্টাইনে রাখা মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ক্ষেত্রে যারা ঝুঁকিতে ছিলেন তাদেরকে এক মাসের জন্য পৃথকীকরণ করা হয়েছে।
উত্তর কোরিয়ার লোকদের মধ্যে যারা বিদেশিদের সংস্পর্শে এসেছেন তারা ৪০ দিনেরও বেশি সময় ধরে তাদেরকে পৃথকীকরণ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আরো ৬৯ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩৮২ জনে।