ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সকালবেলা আমবাগানে কিশোরের বিবস্ত্র লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2020, 11:48 AM

সকালবেলা আমবাগানে কিশোরের বিবস্ত্র লাশ

সকালবেলা আমবাগানে কিশোরের বিবস্ত্র লাশ

নাটোরের বড়াইগ্রামে আব্দুল আওয়াল নামে ১৬ বছরের এক কিশোরের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে বাড়ির অদূরে পৌরসভার আটুয়া রাকুর মোড় এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল আওয়াল বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামের আহসান খলিফার ছেলে। সে বনপাড়া বাজারের একটি ফার্নিচার তৈরির কারখানায় কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানান, আমবাগানে হাত-পা ছড়ানো ও বিবস্ত্র অবস্থায় আব্দুল আওয়ালের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বড়াইগ্রাম থানা পুলিশের ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্পষ্ট হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status