ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অত্যাচারী ছেলের বিরুদ্ধে ইউএনওর কাছে মায়ের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 10:28 PM

অত্যাচারী ছেলের বিরুদ্ধে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

অত্যাচারী ছেলের বিরুদ্ধে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে ছেলের নিষ্ঠুর নির্যাতনের অভিযোগে হতভাগা এক মা বিচার চেয়ে ইউএনওর কাছে আহাজারি করেছেন।


হেলেম চান (৯০) তার সন্তান ফরিদ মিয়ার নির্যাতনে অতিষ্ঠ হয়ে সমাজের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে রোববার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।


ভুক্তভোগী ৯০ বছর বয়স্ক হেলেম চান উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর এক প্রতিবন্ধী ছেলে জিলু মিয়াকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে কোনোরকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু তার ছোট ছেলে ফরিদ মিয়া ও তার স্ত্রী প্রায়ই তার প্রতিবন্ধী ছেলের ভিক্ষার টাকা জোরপূর্বক হাতিয়ে নেয় ও অকারণে প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ মাকে নির্যাতন করে বাড়ি-ঘর ছাড়ার হুমকি দেয়। ফরিদ মিয়ার নির্যাতনে তার প্রতিবন্ধী ছেলের একটি চোখ নষ্ট হয়ে গেছে।


রোববার সকালে ফরিদ মিয়া তার মাকে মারপিট করে আহত করেন।


হতভাগা মা হেলেম চান বলেন, আমার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, ভালো করে চলতে পারি না। কিন্তু এই বয়সে আমার ওপর করা হচ্ছে অত্যাচার। তাই সুবিচার পাওয়ার আশায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছি।


এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার জানান, অত্যাচারী ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status