ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচে এখনও অনিশ্চিত কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:43 PM

এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচে এখনও অনিশ্চিত কোহলি

এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচে এখনও অনিশ্চিত কোহলি

সময় বয়ে যাচ্ছে দ্রুত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ না হতেই বিশ্ব একাদশ আর অবশিষ্ট এশিয়া একাদশের ম্যাচও চলে আসলো। সে ম্যাচ নিয়ে রাজ্যের কৌতূহল ক্রিকেট অনুরাগিদের মধ্যে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২১ ও ২২ মার্চ শেরে বাংলা স্টেডিয়ামে হবে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে বিশ্ব একাদশের হয়ে ক্রিস গেইল, জনি বেয়ারস্টো, ফাফ ডু প্লেসিস আর অ্যালেক্স হেলসের মত নামিদামি তারকা আসছেন খেলতে।

অন্যদিকে এশিয়া একাদশের হয়েও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার আছেন। কিন্তু যাদের আসার কথা শোনা যাচ্ছে, সেই তালিকায় নেই ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির নাম।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজও নিশ্চিত করে বলতে পারেননি বিরাট কোহলি আসবেনই। রোববার সন্ধ্যায় বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে সভাপতি পাপন বিরাট কোহলির বিষয়ে ইতিবাচক কথা বলতে না পারলেও জানিয়েছেন আরেক ভারতীয় লোকেশ রাহুল অন্তত এক ম্যাচ খেলবেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ডে যেটা হয়েছে আমাদের ১১ জন খেলোয়াড় হয়ে গেছে। ওখানে আরও ৩-৪ জন খেলোয়াড় ঢোকাতে হবে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য আমরা অপেক্ষা করছি। আর ২-১ দিনের মধ্যে নিশ্চিত হয়ে যাব কে কে আসতে পারবে, কে কে পারবে না। অন্য দেশেরগুলো মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আমরা চাই সব দেশ থেকেই আসুক।’

বিরাট কোহলি প্রসঙ্গে জানতে চাইলে বিসিবি সভাপতির ব্যাখ্যা, ‘ওরা (বিসিসিআই) যে নামগুলো পাঠিয়েছে, সেখানে লোকেশ রাহুল একটি ম্যাচ খেলবে, ২২ তারিখের ম্যাচটি। বাকিরা দুটো ম্যাচই খেলবে। একটি ম্যাচ বিরাট কোহলির খেলার কথা। তবে এ ব্যাপারে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা আসেনি। এ ব্যাপারে তাই আপনাদের কিছু বলতে পারছি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status