ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে করোনা শনাক্তের পরই বাড়ল মাস্কের দাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:39 PM

দেশে করোনা শনাক্তের পরই বাড়ল মাস্কের দাম

দেশে করোনা শনাক্তের পরই বাড়ল মাস্কের দাম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই মাস্কের দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে। রোববার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে যে মাস্ক ৪০ টাকায় বিক্রি হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

রাজধানীর কারওয়ান বাজার মোড়ের আগে ফার্মগেটমুখী সড়কে ফুটওভার ব্রিজে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মধ্যবয়স্ক এক ব্যক্তিকে মাস্ক বিক্রি করতে দেখা যায়।

দুপুর ২টার দিকে মিরপুরের সাড়ে ১১-এর বাসিন্দা সাইফুল হক মিঠু একটি কালো ও একটি সবুজ রঙের মাস্ক কেনেন।

প্রতিটি মাস্ক ৪০ টাকা করে কিনেছেন। দুটি মাস্কের জন্য ৮০ টাকা দাম দিয়েছেন।

একই দোকানির কাছ থেকে দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন নামে এক ক্রেতা দুটি মাস্ক কেনেন।

কালো মাস্কের জন্য ৮০ টাকা ও গোলাপি রঙের মাস্কের জন্য ৬০ টাকা দিতে হয়েছে তাকে। তার দাবি, এসব মাস্ক তিনি আগে ৩০ টাকাতেও কিনেছেন। দেশে করোনাভাইরাস শনাক্তের খবর পাওয়ার পরই তারা দাম বাড়িয়েছে।

তবে ওই দোকানি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘কেনা বেশি টাকায়, তাই দাম বেশি’।

এদিকে, করোনা শনাক্তের পড় থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এবং দোকানগুলোতে মাস্ক কেনার হিড়িক পড়ে যায়। ফার্মেসি, স্টেশনারি দোকান এমনকি ফুটপাতের দোকানেও মাস্ক কিনতে এক ধরনের মাতামাতি সৃষ্টি হয়।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status