ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা ঠিক কতটা? জেনে নিন...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:37 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 March, 2020, 2:06 AM

করোনাভাইরাস আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা ঠিক কতটা? জেনে নিনins class=

করোনাভাইরাস আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা ঠিক কতটা? জেনে নিন

সারা বিশ্বে এখন একটাই আতঙ্কের নাম, করোনাভাইরাস। শুধুমাত্র চিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩০০০ মানুষের। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শুধু চিন নয়, ইউরোপের বিভিন্ন দেশ বিশেষত ইতালিতেও ব্যাপক থাবা ফেলেছে করোনা। বাংলাদেশেও ধরা পড়েছে এই প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মানেই কি মৃত্যু নিশ্চিত? কী বলছেন বিশেষজ্ঞরা।

গবেষকরা মনে করছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত প্রতি এক হাজার জনের মধ্যে ৫ থেকে ৪০ জন রোগী মারা যেতে পারেন। তবে ইদানীং সেই ধারণা কিছুটা পালটেছে। বিজ্ঞানীদের ধারণা, প্রতি এক হাজার জনের মধ্যে মাত্র ৯ জনের মৃৃত্যু নিশ্চিত হয় এই ভাইরাসের কবলে। অর্থাৎ মৃত্যুহার মাত্র এক শতাংশের কাছাকাছি। যদিও মৃত্যুর বিষয়টি নির্ভর করে বয়স, লিঙ্গ, স্বাস্থ্যগত অবস্থার উপর।

তবে, অনেকেরই ধারণা করোনাভাইরাসে মৃত্যুহার বের করাটা বেশ কঠিন কাজ। এমনকী সুনির্দিষ্টভাবে কতজন মারা গেলেন, তা গণনা করাটাও অত্যন্ত জটিল। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ আক্রান্তের সংখ্যাই হিসেবের বাইরে থেকে যায়। কারণ মৃদু উপসর্গ হলে কেউই চিকিৎসকের কাছে যেতে চান না।

তবে, বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্ক, অসুস্থ আর পুরুষদের মৃত্যুর আশঙ্কা বেশি। এক্ষেত্রেও চিনের পরিসংখ্যান ঘেঁটেই জানা যাচ্ছে, করোনাভাইরাসে সংক্রমণের শিকার ৪৪ হাজার মানুষের মধ্যে মধ্য বয়সীদের তুলনায় বৃদ্ধদের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার ১০ গুণ বেশি। আর ৩০ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে কম। তবে যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা শ্বাসকষ্ট রয়েছে তাদের মধ্যে মৃত্যুহার ৫ গুণ বেশি।

তবে, চিকিৎসকরা বলছেন করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হোন, সুস্থ থাকুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status