ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুস্থ শরীরে করোনাভাইরাস ঢুকিয়ে গবেষণা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:27 PM

সুস্থ শরীরে করোনাভাইরাস ঢুকিয়ে গবেষণা!

সুস্থ শরীরে করোনাভাইরাস ঢুকিয়ে গবেষণা!

যুক্তরাজ্যের লণ্ডনের একটি গবেষণাগার করোনাভাইরাসের টিকা আবিষ্কারে অভাবনীয় এক পদক্ষেপ নিয়েছে। তারা সাহসী ব্যক্তিদেরকে করোনাভাইরাসের টিকা আবিষ্কারে এক ঝুঁকিপূর্ণ গবেষণায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করার আহবান জানিয়েছে। যেখানে একজন সুস্থ মানুষ স্বেচ্ছায় করোনাভাইরাসের জীবাণু নিজের দেহে প্রবেশ করিয়ে ওই গবেষণায় অংশ্রহণ করবেন। এর বিনিময়ে ওই সাহসী ব্যক্তিদেরকে ৩,৫০০ ইউরো করে পুরস্কার দেওয়া হবে। দুই সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদেরকে ওই অর্থ দেওয়া হবে। বিষয়টি লোভনীয় মনে হলেও ঝুঁকিপূর্ণ। কেননা ওই ১৪দিন তাদের পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে।

পূর্ব লণ্ডনভিত্তিক ওই প্রতিষ্ঠান আগামী শীতকালের মধ্যে অন্তত ২৪ জন মানুষকে নিয়ে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের জন্য ওই গবেষণা চালাবে।

ওই গবেষণায় যোগদানে আগ্রহীদেরকে শরীরে কারোভাইরাস ঢুকিয়ে দেওয়ার পর হোয়াইটচ্যাপেল এর কুইনমেরি বায়োএন্টারপ্রাইজ ইনোভেশন সেন্টারের একটি ইউনিটে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।

তাদেরকে করোনাভাইরাসের দুটি ধরন 0C43 এবং 229E দেওয়া হবে। এই দুটি ভাইরাসে মাঝারি ধরনের শ্বাসকষ্টে আক্রান্ত হয় মানুষ। এই দুটি করোনাভাইরাস বর্তমানে পৃথিবীজুড়ে দাপিয়ে বেড়ানো কোভিড-১৯ থেকে আলাদা ধরনের। এবং অতটা ভয়ঙ্কর নয়।

ওই ঝুঁকিপূর্ণ গবেষণায় আগ্রহীদেরকে প্রথমে দুই সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হবে। এবং সুস্থ-সবলদেরকেই শুধু বেছে নেওয়া হবে। যাতে মুত্যুর মতো বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status