ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা: সাবান-স্যানিটাইজার দিলেই হবে না, জানুন হাত ধোয়ার সঠিক নিয়ম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:22 PM

করোনা: সাবান-স্যানিটাইজার দিলেই হবে না, জানুন হাত ধোয়ার সঠিক নিয়ম

করোনা: সাবান-স্যানিটাইজার দিলেই হবে না, জানুন হাত ধোয়ার সঠিক নিয়ম

করোনা প্রতিরোধে সবার আগে মাথায় রাখতে হবে হাত ধোয়ার বিষয়টিকে। বেসিক পার্সোনাল হাইজিন মেনে চলতে হবে। এ ছাড়াও যাঁদের ঠান্ডা লেগেছে, হাঁচি-কাশি হচ্ছে, তাঁদের থেকে দূরে থাকা, মাস্ক পরা এ গুলো তো থাকছেই।

বিশেষজ্ঞরা বলছেন, হাত না-ধুয়ে শুধু স্যানিটাইজার ব্যবহার করলেই হাত থেকে সব ভাইরাস ও ব্যাকটিরিয়া তাড়ানো যায় না। তাই যখন হাত ধোয়ার জন্য আপনার কাছে একেবারেই জল নেই, শুধুমাত্র তখনই শুধুমাত্র স্যানিটাইজার ব্যবহার করুন। একইসঙ্গে, হাত সাবান দিয়ে ধুলেই যে আপনার হাতের সব জীবাণু উধাও হয়ে যাবে, তাও সঠিক নয়। তাহলে কী করবেন? দেখে নেওয়া যাক, ভাইরাস হাত থেকে দূর করতে হলে কী উপায়ে হাত ধুতে হবে

হাত ধোয়ার সঠিক নিয়ম

১. পরিষ্কার রানিং ওয়াটারে হাতটা প্রথমে ভিজিয়ে নিন। এ বার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

২. সাবানের সাহায্যে হাতে-আঙুলে ফ্যানা তৈরি করুন।

৩. খেয়াল রাখবেন, ফ্যানা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নীচ পর্যন্ত পৌঁছয়।

৪. অন্তত ২০ সেকেন্ড দুটো হাত ঘষাটা জরুরি। এর ফলে হাতের ময়লা, ত্বকের মাইক্রোবগুলি উঠে যায়।

৫. কতক্ষণ ধরে হাত ধোবেন? এক কাজ করুন। হাত ধোয়ার সময় হ্যাপি বার্থ ডে গানটা দু বার গান। সেই সময় ধরেই হাত ধুতে হবে।

৬. হাত ঘষে ধোয়া শেষ হলে ফের পরিষ্কার রানিং ওয়াটারে হাত ধুয়ে ফেলুন।

৭. শুধু নিজে ব্যবহার করেন, এমন পরিষ্কার টাওয়ালে হাতটা মুছে নিন বা এয়ার-ড্রাই করে নিন।

সুস্থ থাকুন। সতর্ক থাকুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status