ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই জেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:22 PM

১৩ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই জেলে

১৩ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই জেলে

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর নিজ দুলাভাইকে গ্রেপ্তার করে রবিবার জেলহাজতে পাঠিয়েছে কুলাউড়া থানা পুলিশ। শ্যালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম সুমন মিয়া (২৯)। সে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মো. গনি শাহের পুত্র।

কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন স্ত্রী সন্তানসহ হাজীপুর ইউনিয়নে শ্বশুড়বাড়িতে ৩দিন আগে বেড়াতে যায়। শনিবার রাতে শ্যালিকাকে বেড়ানোর কথা বলে পাশ্ববর্তী কমলগঞ্জ উপজেলায় নিয়ে যায়। সেখানে রাতে শ্যালিকাকে কয়েক দফায় ধর্ষণ করে।

এক পর্যায়ে মেয়ের বাবা ও পরিবারের অন্যান্য লোকজন তাদের খুঁজে না পেয়ে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে। রোববার ভোরে কমলগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সুমন মিয়াকে হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সুমন মিয়াকে আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী।
 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতা মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status