ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাড়ে ১৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:19 PM

সাড়ে ১৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সাড়ে ১৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ইয়াবা, ফেনসিডিল এবং বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ সাড়ে ১৪ কোটি টাকার মদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার কুমিল্লা কোটবাড়ি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জব্দকৃত ১৪ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ১৭৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করে।

তারমধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, ইয়াবা, বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক ট্যাবলেট, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় অবৈধ ট্যাবলেট, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় অবৈধ সিরাপ এবং ইপ্রাভেন্ট সলিউশন।

এর আগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে বিজিবি।

সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

পুলিশ এবং বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সরাও মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। অন্যদেশের তৈরিকৃত মাদক দিয়ে ধ্বংস করার জন্য নয়। সারাদেশকে আজ মাদক গ্রাস করে ফেলেছে। এখনই সময় ঘুরে দাঁড়ানোর। আইশৃঙ্খলা বাহিনীসহ পারিবারিক এবং সামাজিকভাবে সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলত হবে।

তিনি বলেন, একটি ইয়াবা ট্যাবলেট একটি বুলেটের চেয়েও শক্তিশালী। ২০৪১ সালে উন্নত রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকের স্বপ্ন আগামী সফল করা সম্ভব হবে না।       

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১০ বিজিবির সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লার ডিসি আবুল ফজল মীর, কুমিল্লা বিএনসিসির অধিনায়ক লে. কর্নেল সালাউদ্দিন আল মুরাদ, কুমিল্লা জেলা পুলিশের এসপি সৈয়দ নূরুল ইসলাম, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি, কুমিল্লা মাদকদ্রব্য অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন এবং কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status