ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 9:15 PM

শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস

শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস

শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্তের সংখ্যা আগেই লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। মহামারী করোনাভাইরাস আজ রবিবার পর্যন্ত ৩ হাজার ৫৯৫ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছে ৪৯৮ জন। শুধু চীনেই মারা গেছে তিন হাজার ৯৭ জন যার বেশিরভাই হুবেই প্রদেশের বাসিন্দা।

গত ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনাভাইরাস। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার মানুষ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তাদের দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬৯৫ জন। গতকাল শনিবার আক্রান্ত হন ৯৯ জন। প্রতিদিনই নিত্য নতুন দেশে কভিড-১৯ নামের এ ভাইরাসের রোগী পাওয়া যাচ্ছে।
এদিকে, বাংলাদেশে প্রথম তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, গতকাল (শনিবার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দু’জন পুরুষ রয়েছে। এদের মধ্যে দু’জন ইতালি ফেরত বাংলাদেশি রয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status