ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমিও একজন লবণচাষি: শিল্পমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:39 PM

আমিও একজন লবণচাষি: শিল্পমন্ত্রী

আমিও একজন লবণচাষি: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমিও একজন লবণচাষি। চকরিয়ায় আমার লবণ চাষের জমি আছে। সেখানে বিভিন্ন সময় আমি লবণ চাষ করেছি। সুতরাং আমি লবণ চাষিদের কষ্ট বুঝি।

শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণচাষী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, লবণকে শিল্পপণ্য হিসেবে তালিকাভুক্ত করা হবে। লবণচাষিদের বাঁচাতে ভর্তুকি দেয়া হবে। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। লবণের মূল্য ও চাষ বাড়াতে স্থায়ী পরিকল্পনা করা হবে।

তিনি আরো বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপযোগিতাসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে কক্সবাজারের লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করেই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status