ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শূন্যে নেমে আসবে করোনা রোগীর সংখ্যা: চীনা বিশেষজ্ঞ দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:14 PM

শূন্যে নেমে আসবে করোনা রোগীর সংখ্যা: চীনা বিশেষজ্ঞ দল

শূন্যে নেমে আসবে করোনা রোগীর সংখ্যা: চীনা বিশেষজ্ঞ দল

চলতি মাসের শেষের মধ্যেই চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন চীনের কেন্দ্রীয় সরকারের একটি বিশেষজ্ঞ দল। হুবেই প্রদেশের অন্যান্য শহরগুলোর ধারণা মার্চের মাঝামাঝি এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।  

চীনের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবারে উহানে নতুন ১২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে হুবেই প্রদেশের অন্যান্য শহরে করোনা রোগীর সংখ্যা শূণ্য। চীনা সরকার বলছে আগামী এপ্রিল থেকেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে মানুষ। চীনের বাইরে অন্যান্য দেশগুলোতে করোনা ভাইরাসের ঝড় বয়ে যাওয়ার কারণেই খুব দ্রুত চীনে করোনা রোগীর সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে করোনা আক্রান্ত রোগীদের জন্য উহানে বিশেষ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার পর রোগীর সেবায় যেনো কোন প্রকার ত্রুটি না হয় সে বিষয়েও নিশ্চিত করা হয়েছে। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩ হাজারের বেশি মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status